হজ করতে গিয়ে ঢাকার ডেমরার আব্দুর রহমান প্রধান গত সোমবার মদীনা শরীফে একটি বৈদেশিক মুদ্রার বান্ডিল কুড়িয়ে পান। যেগুলো ছিল আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মুদ্রা ফ্রাংক। তিনি হিসাব করে দেখেন সেখানে ৭ লাখ ফ্রাংক রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এরপর ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ অর্থাৎ কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গেছে লেখা কাগজ হাতে মসজিদে নববীর আশেপাশে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন।
এদিকে ফ্রাংকগুলো হারিয়ে হজ করতে আসা আফ্রিকান ব্যক্তিটিও তা খুঁজতে থাকেন। গতকাল আব্দুর রহমানকে ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ লেখা কাগজ হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে প্রমাণ করেন, তিনিই সেই ফ্রাংকগুলোর আসল মালিক।
প্রমাণ পেয়ে সেই ফ্রাংকের বান্ডিল প্রকৃত মালিকের হাতে তুলে দেন আব্দুর রহমান। নিজের হারিয়ে যাওয়া অর্থ ঠিকভাবে ফিরে পেয়ে আনন্দের আতিশয্যে kfকে জড়িয়ে ধরেন সেই আফ্রিকান ব্যক্তি।
![]()