২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫
শিরোনাম:

ভোট না দেওয়ার অভিযোগে নারীকে সালিশে মারধর: যুবক গ্রেফতার

ভোট না দেওয়ার অভিযোগে নারীকে সালিশে মারধর: যুবক গ্রেফতারপুলিশের কবজায় আসামি জামাল হোসেন।
কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে এক নারীকে মারধরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পুলিশ মামলা গ্রহণ এবং এজহারভুক্ত সাত নম্বর আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- জামাল হোসেন (৩০)।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২ জুলাই) উপজেলার ত্রিশ গ্রামে অভিযান চালিয়ে আসামি জামালকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে আহত ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপর অভিযুক্ত আসামিরা হলেন- উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে ইউপি সদস্য দেলোয়ার হোসেন, তার ছোট ভাই সুমন সরকার, রাসেল মিয়া, সুধন মিয়ার ছেলে হাবিব মিয়া, হাসু মিয়ার ছেলে হেলাল মিয়া, তবদল মিয়ার ছেলে রনি মিয়া, লতু মিয়ার ছেলে আলমগীর হোসেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসমিরা পলাতক। অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত চলছে।

এর আগে, পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগ এনে ২৮ জুন রাতে ওই গ্রামে এক নারীকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে সালিশে বসেন। এ সময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানিসহ বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক-সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে দৌড়ে গিয়ে নির্যাতন করেন। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

Loading