৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩
শিরোনাম:

বিপিএলে আজ গ্রুপ পর্বের শীর্ষ চার দলের লড়াই

বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের আজ গ্রুপপর্বের খেলা শেষ হচ্ছে। শেষ দিনে আজ মুখোমুখি হবে প্লে অফ নিশ্চিত করা শেষ চার দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

লিগপর্বে নিজেদের প্রথম দেখায় মিরপুরে ১৬৬ রানের পুঁজি নিয়েও চট্টগ্রামের কাছে ৭ উইকেটে হেরেছিলো রাজশাহী। ম্যাচসেরা ইমরুল কায়েস ৪১ বলে খেলেছিলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। এই ম্যাচেও তিনি হতে পারেন রাজশাহীর জন্য প্রধান চ্যালেঞ্জ। ১১ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১৬, আর সমান ম্যাচে রাজশাহীর পয়েন্ট ১৪। তবে রানরেটে রাজশাহী সুবিধাজনক অবস্থানে। এই ম্যাচে জয় পেলে তারা চট্টগ্রামকে টপকে কোয়ালিফায়ার নিশ্চিত করবে।

সন্ধ্যার ম্যাচে, ঢাকা-খুলনার সমীকরণও একই রকম। যে দল জিতবে তারাই চলে যাবে কোয়ালিফায়ারে। অন্য দলকে প্রথম ম্যাচের পরাজিত দলের সাথে খেলতে হবে এলিমিনেটরে। এর আগে লিগপর্বে দু’দলের প্রথম দেখায় সিলেটে খুলনাকে ১২ রানে হারিয়েছিলো ঢাকা। ম্যাচসেরা পেসার হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিফলে যায় মুশফিকুর রহিমের অনবদ্য ৬৪ রানের ইনিংস। ১১ ম্যাচে দু’দলের পয়েন্টই সমান ১৪ করে, তবে রানরেটে একটু এগিয়ে খুলনা।

Loading