পৃথক ঘটনায় বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত এবং মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর অনলাইন
Thank you for reading this post, don't forget to subscribe!মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, রাতের ডিউটি থেকে ফিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।
মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
![]()