২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫
শিরোনাম:

রামেক হাসপাতালে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

মঈন উদ্দিনঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আজও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রামেক হাসপাতালের পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃতরা হলেন- নগরীর মতিহার থানার চাম্পা (৪০), বোয়ালিয়া থানা এলাকার রোজলি (৮০) ও নাটোরের পাইকেরদোল এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬০)।

আরো জানা গেছে, বর্তমানে হাসপাতালে মোট ২৪টি শয্যায় বর্তমানে রোগী আছেন আটজন। এর মধ্যে সন্দেহভাজন পাঁচজন, পজিটিভ একজন ও নেগেটিভ দুইজন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ল্যাবে করোনার কোনো নমুনা পরীক্ষা না হলেও মেডিকেলের কলেজের ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন নয়জন। নমুনা পরীক্ষা পর্যালোচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ ভাগ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এর আগের দিনও উপসর্গে তিনজন রোগী মারা গেছেন। আজও উপসর্গে রাজশাহীর তিনজন মারা গেছেন।

Loading