২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে গৃহবধুকে গণধর্ষণ মামলা- আটক ২ ধর্ষক

মোঃ ফারুক হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে ফরিদ (৫১)ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২০শে জুলাই বদলগাছীর প্রধানকুন্ডি গ্রামে ভিকটিম ধারের টাকা নিতে মায়ের বাড়ীতে আসলে টাকা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়া করে ভিকটিম রাগে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় কোনও গাড়ী না পেলে আসামীগণ বলে এতো রাতে কোথায় যাচ্ছেন কি হয়েছে ইত্যাদি জিজ্ঞাসা করেন। ভিকটিম টাকার বিষয়টি বললে আসামীগণ বলে যে টাকা আমরা দিবো আসো। এই বলে জোর পূর্বক প্রধানকুন্ডী গ্রামের ইদগাহ মাঠের পার্শ্বে কলা বাগানের মধ্যে নিয়ে গিয়ে রাত ৯টা থেকে ফজরের আজান পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। ফজরের আযানের পর ভিকটিমকে মাতাজি মোড়ে রেখে চলে আসে।

এ ঘটনায় বাদী হয়ে ভিকটিম ২৬ জুলাই থানায় ধর্ষণ মামলা করেন। মামলা সূত্রে বদলগাছী থানা পুলিশ জড়িত ২জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। আর ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Loading