২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১১
শিরোনাম:

জেলেদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের শোল মাছ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি শোল মাছ। মঙ্গলবার
সকালে ১০ ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থ’র শোলটি মৎস্যবন্দর আলীপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে জেলেরা। পরে মৎস্য ব্যবসায়ি
মো.আব্দুর রহিম খান এ মাছটি ২০ হাজার টাকায় ক্রয় করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। মাছটি এক নজর দেখতে আড়ৎপট্টিতে ভীড় করে অসংখ্য মানুষ। তবে অনেকেরই মন্তব্য, শোল মাছ এত বড় হয়, তা আগে কখনো দেখিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাগরের শোল সুস্বাদু এবং উপকারী মাছ। এটি দেখতে দেশী শোল মাছের মতই। যারা এ মাছ সম্পর্কে জানেন তারাই এ
মাছ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন বলে মৎস্য ব্যবসায়িরা জানান। স্থানীয় ও মৎস্য ব্যবসায়িদের সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্টে বাশখালির হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে এ মাছটি ধরে পরে। মাছটির ওজন বেশি হওয়ায় জাল থেকে ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে। সোমবার পর্যন্ত মাছটি জীবিত ছিলো বলে ট্রলার মাঝি হাসানুল জানান।

মৎস বন্দর ব্যবসায়ি মো.আব্দুর রহিম খান বলেন, এর আগেও জেলেদের জালে শোল মাছ ধরা পড়েছে। তবে এত বড় ছিলোনা। মাছটি ঢাকার ঢাকার বাজারে পাঠানো হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,সাগরে শোল মাছ পাওয়া যায়, তবে এত বড় আকারের সাধারনত দেখা যায় না। এ মাছগুলো গভীর সমুদ্রে বিচরন করে বলে তিনি সাংবাদিকদের জানান।

Loading