২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

পটিয়ায় মাকে হত্যার ঘটনায় অস্ত্রসহ ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় অর্থ ও সম্পত্তির জন্য মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে চট্টগ্রাম নগরীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট দুপুরে পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে তারই ছেলে মাঈনুল ইসলাম। হত্যাকাণ্ডের পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মাঈনুল ইসলামকে থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানায়।

Loading