৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম:

পঞ্চম দিনে শত বাধার পরও নেতাকর্মীরা শান্ত আছে, বললেন তাবিথ

ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর সুবাস্তু টাওয়ার সংলগ্ন উত্তর বাড্ডা ফুজি টাওয়ার থেকে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছি না। আমাদের প্রচারে বাধার সৃষ্টি করা হচ্ছে। কাউন্সিলরদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ইসি এখনও কোনও ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। শত বাধার পরও বিএনপির নেতাকর্মীরা শান্ত আছে। তারা যতই উস্কানি দিক, আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি, থাকবে।

এর পর মধ্যবাড্ডা বাজার, মেরুল বাড্ডা ও ৩৭, ৩৮, ৩৯, ৪০নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন তাবিথ।

তাবিথ আউয়াল বলেন, ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ফুটবলার আমিনুল হক, বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান, সুলতানা আহমেদ, নিপুন রায় চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, বজলুল বাসিদ আঞ্জু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এজিএম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Loading