২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৯
শিরোনাম:

২৫ লাখ টাকাসহ আটক সেই কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে তাকে বরখাস্ত করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম।

Thank you for reading this post, don't forget to subscribe!

২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে গত ২৬ আগস্ট একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ঢাকা বিমানবন্দর থেকে আটক করে।

দিনভর জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন বিশেষ বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

কাস্টমস সূত্র জানায়, মুকুল হোসেনের কাছ থেকে ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বিমানযোগে বেনাপোল থেকে যশোর হয়ে ঢাকা যাওয়ার সময়। মোটা অংকের এই অর্থ পাচারের উদ্দেশ্যে বিমানবন্দর হয়ে ঢাকা যাচ্ছিলেন। তবে এই অর্থ পাচারের সঙ্গে কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় রাজস্ব বোর্ড।

খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বেনাপোল কাস্টম হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মুকুল তার নিজ বাড়ি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে শনিবার দুপুরে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। তার কাছ থেকে একটি ব্যাগে ২৫ লাখ টাকা জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আবদুল হাকিম জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Loading