৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

সরকারি নির্দেশনা অমান্য করে শনিবার ক্লাস চলে স্কুলে, ছুটি সোমবার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশে বিদ্যুৎ ও জালানি সংকটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার দুই দিন ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি পালন করা হলেও এ দিন নওগাঁর বদলগাছীর গোবরচাঁপা হাট উচ্চ বিদ্যালয় খোলা ছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে শনিবার পুরোদমে পাঠদান চালিয়ে গেছেন ওই স্কুলটির শিক্ষকরা। তাদের দাবি, প্রতি সোমবার স্কুলের মাঠে হাট বসায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওইদিন স্কুল ছুটি ঘোষণা করেছে।

রোববার ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় সাড়ে সাতশ শিক্ষার্থী রয়েছে। প্রতি সোমবার বিদ্যালয় মাঠে হাট বসে। সরকারিভাবে শনিবার ছুটি ঘোষণা করা হলে গত বৃহস্পতিবারে প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে শনিবারের পরির্বতে সোমবার ছুটি রাখার সিদ্ধান্ত নেন। ওই দিনই শিক্ষার্থীদের শনিবারে বিদ্যালয় খোলা থাকার কথা জানানো হয়। যথারীতি আগের মতো শনিবারে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। এদিন পুরোদমে পাঠদান হয়েছে।

কয়েকজন শিক্ষার্থী বলেন, সব স্কুলে শনিবারে ছুটি থাকবে আর আমাদের বিদ্যালয় খোলা থাকবে। আবার আমাদের বিদ্যালয় সোমবারে ছুটি থাকবে। অনেক আগে থেকে সোমবারে স্কুলের মাঠে সকাল থেকে হাটবাজার বসে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, সোমবারে গোবরচাঁপা হাট আর এ কারণে সোমবারে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম হয়। এর আগে বিভাগীয় কমিশনার স্যারসহ বিভিন্ন দপ্তরে ৮ থেকে ১০ বার স্কুলের ভেতরে হাট বন্ধের জন্য আবেদন করা হয়েছে তাতে কোন লাভ হয়নি। এজন্য সরকার দুইদিন ছুটি ঘোষণা করার পর ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে গত বুধবার বৈঠক করে সোমবার স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টিতে রেজুলেশনও করা হয়েছে। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তাদের সম্মতি নিয়ে শনিবারের পরির্বতে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার স্যার ম্যানেজিং কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও তাকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে জানাতে বলেছেন। সে মোতাবেক গত বৃহস্পতিবার ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুমতি চেয়ে চিঠি পাঠানো পাঠিয়েছি।

জানতে চাইলে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বৈদ্দ্যনাথ সরদার বলেন, এ প্রতিষ্ঠান স্থাপনের আরও আগে থেকে এখানে হাট বসে। হাটের দিনে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসেন। একেক জনের কথাবার্তা একেক রকমের। আমাদের প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থী আছে। যারা হাটের দিন সোমবার অধিকাংশ শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে অনুমতির জন্য আবেদন করেছি এবং শনিবার দিন ছুটির পরিবর্তে সোমবারে ছুটি দেয়ার কথা প্রধান শিক্ষককে বলা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বদলগাছির ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, গোবরচাপাহাট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসের অনুমতি নিয়ে শনিবারের ছুটি পরিবর্তন করে সোমবার করেছে। এটি বিধিসম্মত বলে ইউএনও জানিয়েছে।

Loading