২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন; পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন দেখা গেছে । সার না পেয়ে ফেরত গেছে অনেক কষৃক। বস্তা ছাড়া খোলা সার দিচ্ছে না ডিলার। কৃষকদের তোপের মূখে পুলিশ মোতায়েন।

রবিবার সকাল ৯টা থেকে বদলগাছী উপজেলার বদলগাছী সদর ইউপিতে ইউরিয়া সার দেওয়া হবে জেনে বদলগাছী ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক সমবেত হতে থাকে বদলগাছীর হাটখোলা রোডের মেসার্স জিতেন্দ্রনাথ ট্রেড্রার্স এ। সকাল থেকে সার দিতে গিয়ে ডিলার পড়ে বিড়ম্বনায়। কারো কৃষি কার্ড আছে কারো নেই কৃষি কার্ড ছাড়া সার দেওয়া হবেনা জানান বিএস ও ডিলার এই নিয়ে গন্ডগল শুরু হলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন বদলগাছী ইউপির বিএস। পরিস্থিতি সামাল দিতে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশের এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে পৌছান। পুলিশ ও গ্রাম পুলিশের সহয়তায় বরাদ্দকৃত সার সুষ্ঠুভাবে কৃষি কার্ড দেখে কৃষকদের মাঝে বিতরণ করা শুরু হয়। সার শেষ হলে ঘর বন্ধ করে দেন ডিলার। তবে সার শেষ হলেও অনেক কৃষক সার না পেয়ে বিকেল পর্যন্ত ডিলারের ঘরের সামনে বসে থাকে।

এব‍্যপারে স্থানীয় কৃষক হাসান বলেন, আমি ১২বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি প্রয়োজনের তুলনায় কম সাড় পাচ্ছি। সার দিচ্ছে না ডিলার।

সার নিতে আসা জসিম বলেন, আমি একজন বর্গা চাষী খোলা বাজারে ইউরিয়ার দাম বেশি তাই সার নিতে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছি। আমার এক বস্তুা ইউরিয়া দরকার।

এ ব‍্যপারে বদলগাছী সদর ইউনিয়নের বিএস সাহার আলী বলেন, কৃষকরা বেশি আসাতে কৃষকদের সাথে কৃষকদের তর্কাতর্কি হয়। মারামারি সম্ভাবনা দেখে আমি ঐ যায়গা ত‍্যাগ করি। তবে ফোনে যোগাযোগ করা হচ্ছে।

এ ব‍্যপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) একমাত্র পরিবেশক মেসার্স জিতেন্দ্রনাথ এর স্বত্বাধিকারী জিতেন্দ্রনাথ মন্ডল বলেন, সকাল থেকে কৃষকরা সার নিতে সমবেত হতে থাকে। তারা কোন কথায় শোনে না। কৃষকরা একত্রিত হয়ে উত্তেজনা সৃষ্টি করলে থানায় খবর দিই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব‍্যপারে এসআই আব্দুর রউফ বলেন, চাহিদার তুলনায় সার কম আসায় কৃষকরা উত্তেজিত হলে গ্রাম পুলিশ সহ আমরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এ ব‍্যপারে কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, বদলগাছী ইউপিতে ২০টন ইউরিয়া ও আধাইপুর ইউপিতে ২০টন ইউরিয়া বরাদ্দ আছে। আগামীতে এই পরিস্থিতি থাকবে না। সার কম বরাদ্দ আসায় একটু বেগ পেতে হচ্ছে।

Loading