২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১০
শিরোনাম:

দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ আহত চার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছে। আহতরা হলো মহিপুর থানার এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, মোটরসাইকেল চালক ইউসুফ, স্থানীয় দুলাল সরদার। এ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা নামক এলাকায়। আহতদেরকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের একটি দুষ্কৃতিকারী দল পৌরগোজা নামক গ্রমে প্রবেশ করে। এ সময় তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তিতি চালায়। স্থানীয়দের খবরে
কাছাকাছি টহলে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্যসহ স্থানীয় আরও দুই জন আহত হয়েছেন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া দিলে
দুষ্কৃতিকারীরা সটকে পড়ে।

মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এছাড়া আরো স্থানীয় দু’জন আহত হয়। তবে অপরাধীদের
ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

Loading