৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৩
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দূবৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার বাড়াতৈল গ্রামে তেতুলতলি মোরের ফাঁকা রাস্তায়। এবিষয়ে ভুক্তভোগী চালক নাহিদের পিতা তসলিম উদ্দীন বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ঐ চালক উপজেলার সদর ইউপির কাদিবাড়ী গ্রামের তসলিম উদ্দীন এর ছেলে নাহিদ হোসেন (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার অনুমানিক রাত ৮টায় উপজেলার চারমাথার মোড় হইতে ইজিবাইক চালক নাহিদ হোসেন (২৩) অপরিচিত যাত্রী নিয়ে নিদিষ্ট গন্তব্যে রওনা দেয়।গাড়ীতে ছদ্দবেশে উঠা যাত্রী ২ জন ছিতাইকারী ছিল। পথিমধ্যে বারাতৈল গ্রামের তেতূলতলি নামক স্থানে যাত্রীরা অদূরে ফাঁকা মাঠের মধ্যে পৌছিলে রাস্তায় হঠাৎ মোটরসাইকেল যোগে দুইজন এসে গাড়ীর সামনে পথরোধ করে। এমন সময় গাড়ীতে থাকা যাত্রী বেশে ঐ দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা রডপাইপ দিয়ে নাহিদ কে বেধড়ক মারপিট করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় আমি সেখান থেকে কোন রকমে বারাতৈল তেতুলতলী মোড়ে আসি।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় ইজিবাইক চালক কে উদ্ধার করে বদলগাছী উপজেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। ভুক্তভোগী ঐ চালক বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে আহত চালক নাহিদ হোসেনকে দেখতে যায়। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে রাত থেকেই অভিযান চলছে এখনো কোন সন্ধান পাওয়া যায়নি তবে অভিযান অবাহত রয়েছে।

Loading