৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

আদালতের আদেশ মেনে চলা উচিত, ভোটের তারিখ বিষয়ে বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আদালতের নির্দেশ মেনে আন্দোলন থেকে সরে ৩০ জানুয়ারি ঢাকা সিটির ভোটে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, স্বরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারন নিয়ে নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত ছিলো।

তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে। আচরনবিধি মেনে চলতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।সাম্প্রতিক বিদেশী এক সংস্থার জরিপে দেখা গেছে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। দেশ ঠিকভাবেই চলছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর সরকারের কোন বাঁধা বা চাপ নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নির্বাচন নিয়ে কোন বাড়াবাড়ি না করতে। আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন চাইলেই আইন প্রয়োগ করতে পারে।

Loading