৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
শিরোনাম:

রঙিন খোয়াব দেখে কোন লাভ নেই, বিএনপি এখন উভয় সংকটে: কাদের (ভিডিও)

রঙিন খোয়াব দেখে কোন লাভ নেই, বিএনপি এখন উভয় সংকটে, তাদের জ্বলে কুমির ডাঙায় বাঘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও ৫২,৫৩,৫৮, ৫৯,৬০, ৬১ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি আন্দোলনে ব্যর্থ এখন নির্বাচনেও যেতে ভয় পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা কে? ২২ দলীয় জগা খিচুড়ির ঐক্য গতবারের মত এবারও একই পরিণতি হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে হ্যা- না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ই ফেব্রুয়ারীর ভোটারবিহীন নির্বাচন করেছিলেন তাদের শেখ হাসিনার উপর আস্থা রাখার কোন দরকার নেই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। নেতাকর্মীরা ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোন লাভ হবে না।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Loading