২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৩
শিরোনাম:

কলাপাড়ায় গাঁজা সহ ৪ জন গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি ২শ‘ ৫০ গ্রাম গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ইলিয়াস খান (৩০), সাইদুল ইসলাম (২৮), ব্যাতা চাকমা (২৪) ও করুন বিকাশ চাকমা (৪০)। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের বাড়ি ধানখালী ইউনিয়ন ও খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করার হয়। পরে তাদের তথ্যের অনুযায়ী একটি ভাড়া বাসায় পলিথিনে মোড়ানো এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘ
দিন ধরে এসব গাঁজা শ্রমিকদের কাছে বিক্রি করে আসছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, গ্রেফতারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে
প্রেরন করা হয়েছে।

Loading