২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭
শিরোনাম:

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান অন্যান্য নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২ অক্টোবর) নির্বাচন কমিশনের উপ-সচিব আসাদুজ্জামান আরজু এ তথ্য জানান।এরই মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

Loading