আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (১৮ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।৭১ ও যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!ওবায়দুল কাদের বলেন, ইভিএমের পক্ষে আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ভোটগ্রহণ হবে। এ নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাই না আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ নিয়ে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে দূর করতে পারে নির্বাচন কমিশন। এর পুরো দায় নির্বাচন কমিশনের। তারা বাস্তবসম্মত সমাধান খুঁজে নেবেন বলে প্রত্যাশা। তারিখ পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশন অনড় থাকলে কিছুই করার নেই আওয়ামী লীগের।
![]()