৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮
শিরোনাম:

চুল কেটে ইরান বিক্ষোভে উর্বশীর সংহতি

ইরানের মহিলাদের হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেলেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের এই পদক্ষেপের কথা জানিয়েছেন উর্বশী। সংবাদ প্রতিদিন

Thank you for reading this post, don't forget to subscribe!

দু’টি ছবি পোস্ট করে উর্বশী লেখেন, মাহসা আমিনির গ্রেপ্তারি ও মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ইরানের যে সমস্ত মহিলা ও মেয়েরা প্রতিবাদে যুক্ত হয়েছেন তাদের সমর্থন জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেললাম। অঙ্কিতা ভান্ডারির জন্য, উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী মেয়ে। নারীর প্রতি শ্রদ্ধা, নারী আন্দোলনের একটি বৈশ্বিক প্রতীক। ইরান সরকারের বিরুদ্ধে এভাবেই চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন সারা বিশ্বের মহিলারা। মহিলাদের সম্মান করুন। ’

অঙ্কিতা হলেন ভারতের এক টিনএজার, যিনি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। বিজেপি নেতা বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়া ২ সহযোগী তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাটি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

এরপরই আবার মহিলাদের বিপ্লবের কথা স্মরণ করিয়ে তিনি লেখেন, মহিলাদের মাথার চুল তাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করা হয়। সবার সামনে তা কেটে মহিলারা জানিয়ে দিচ্ছেন তারা সমাজের এই সৌন্দর্যের মাপকাঠির পরোয়া করেন না এবং তারা কাউকে নিজেদের জীবন, ব্যবহার, পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেননি।

মেয়েরা সকলে মিলে যদি কোনও মেয়ের বিষয়কে সমগ্র নারী জাতির বিষয় হিসেবে এভাবে গণ্য করেন তাহলে নারীবাদের ক্ষেত্রে নতুন প্রাণশক্তির সঞ্চার হবে। ইরানের হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অ্যাডাল্ট ভিডিওর তারকা মিয়া খালিফাও।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইরান সরকারকে বাজে মন্তব্য করেন তিনি। মাহসা আমিনির মৃত্যু এবং তার পরবর্তী সময়ে ইরানের প্রতিবাদী মহিলাদের উপর অত্যাচারের ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি।

তবে কেউ কেউ হিজাববিরোধী আন্দোলনকে সমর্থনের বিষয়টিকে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ বলে অভিহিত করেছেন।

Loading