২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০১
শিরোনাম:

মসজিদে এসে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার সুযোগ প্রার্থনা এক মাদক ব্যবসায়ীর

চট্টগ্রাম বাকলিয়া থানা এলাকায় জুমার নামাজে এসে এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরের বাকলিয়া দেওয়ান বাজার মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আত্মসমর্পন করা মাদক ব্যবসায়ী রাসেল, দেওয়ান বাজার এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার সুযোগ প্রার্থনা করেন।

জানা যায়, দেওয়ান বাজার মদিনা মসজিদে জুমার নামাজের আগে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন মাদক ও সন্ত্রাসবিরোধী বক্তব্য রাখছিলেন। এসময় ওই এলাকার রাসেল নামের একজন মাদক ব্যবসায়ী মসজিদে উপস্থিত মুসল্লীদের সামনে আর কখনও মাদক ব্যবসা ও সেবন করবেন না বলেও ওয়াদা করেন।

তার এ মনোভাবের জন্য সকলে তাকে ধন্যবাদ জানায় এবং ওসির মাদক বিরোধী অভিযানে, মাদক নির্মূলে সকলে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন

Loading