২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম:

মিরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন সমুদ্র উপকূলে একটি ড্রেজার উল্টে পানিতে তলিয়ে গেছে। এতে ড্রেজারে কর্মরত আট শ্রমিক নিখোঁজ হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হারুন পাশা জানান, সমুদ্র উত্তাল থাকায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ডুবুরিরা ঠিকমতো অনুসন্ধান কাজ করতে পারছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Loading