২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
শিরোনাম:

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে, বললেন তাবিথ আউয়াল

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টায় মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগকালে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনও দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন দিতে কি কি পদক্ষেপ নেয়। আমরা সে দিকে তাকিয়ে আছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, স্বরসতি পূজা উপলক্ষে নির্বাচন ২ দিন পিছিয়ে। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনোক্ষুন্ন হতে পারে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিবুর হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Loading