সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী রোববার (৬ নভেম্বর) শুরু হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে পরীক্ষা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ আগামী রোববার (৬ নভেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোয় পরীক্ষা চলাকালে পর্যন্ত বলবৎ থাকবে।
সারা দেশে এবার ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
![]()