আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন। নিয়মিত নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সরব তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের জানান দেন প্রভা। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন। গতকাল ৭ নভেম্বর রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশ দৃশ্যমান। পোস্টে একটি বার্তা দিয়েছেন এ অভিনেত্রী।
প্রভা লিখেছেন, আপনি সম্ভবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না, যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন। আপনার সমস্ত কাজের জন্য আপনিই দায়ী।
তিনি আরও লেখেন: আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ, অন্যরা কি করেছে সে সম্পর্কে নয়। নিজের ওপর ফোকাস করে নিজেকে বাঁচান।
![]()