৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

আগের সিনেমায় গালি, এবার পাবো তালি: মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা নিয়ে এখনও আলোচনায় আছেন। এই সিনেমায় ‘অনন্যা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘দামাল’।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জানান, ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক গালি খেয়েছি। তারা সিনেমা দেখতে দেখতে আমাকে গালি দিয়েছেন, শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, আমি এমন কেন করলাম তা নিয়ে মন্তব্য করেছে। যারা আমাকে গালি দিয়েছেন তারা এবার ‘দামাল’ সিনেমার ‘হাসনা’র জন্য তালি দেবে বলে আমার ধারণা। আগের সিনেমায় গালি, এবার পাবো তালি।

‘দামাল’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। যুদ্ধের সময়কার ফুটবল খেলাও দেখিনি। কিন্তু সেই সময়ের একটি গল্পে কাজ করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যখন আমি এই সিনেমার শুটিং করেছি, তখন মনে হতো, আসলেই যুদ্ধ হচ্ছে। সেই সময়টাতেই আছি। খেলা ছাড়াও এই সিনেমায় অনেক কিছু আছে। আপনারা সেটা হলে গেলেই বুঝতে পারবেন। সম্পাদনা: আল-আমিন শিবলী

Loading