বাংলাদেশের রাজধানী ঢাকায় মেয়র নির্বাচনি প্রচারণায় ব্যপক হারে পরিবেশ দূষণকারি প্লাস্টিকের মোড়ানো পোষ্টার ও ব্যানার ব্যবহৃত হচ্ছে।নির্দিষ্ট সময়ের বাহিরেও অনেক রাত পর্যন্ত মাইক এবং লাউড-স্পিকারে স্লোগান এবং গান বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। মেয়র প্রর্থিরা সবাই সুন্দর নগরী ও দূষণ মুক্ত পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তারা নিজেরাই পরিবেশ দূষণে ভূমিকা রাখছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকার যেকোনো এলাকাতেই প্রার্থীকে নিয়ে গাওয়া গান শুনানো হচ্ছে।আর কিছুক্ষণ পরপর প্রার্থীকে জনগনের সেবা করতে দেয়ার আহ্বান জানানো হচ্ছে। আচরনবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরে মাইকে জোরে চিৎকার করে স্লোগান ও গান দিয়ে প্রচারনা চলছে।কখনও কখনও উচ্চ শব্দে এক সাথে মোটর-সাইকেল হর্ণ বাজিয়ে মিছিলে যাচ্ছে।
তেজগাঁও এলাকাবাসিরা জানান, শব্দ দূষণে শিশু থেকে শুরু করে বয়স্কদের ঘুমের ব্যঘাত ঘটছে এবং এসএসসি পরিক্ষার্থীদেরও অসুবিধা হচ্ছে ।
মেয়র প্রর্থী আতিকুল ইসলাম জানান,জনতার যখন ঢল নামে তখন রাত কত,কেউ কিন্তু আসলে এটা বুঝতে পারেন না।আর পোষ্টার যে যার মতো করে লাগাচ্ছেন,আমি শুধু প্রিন্টিং করেছি লেমেনেটিং করিনি।
বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল বলেন, পৃথিবীর একটা বড় সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য।অমি সবাইকে বলেছি যেনো আমাদের পোষ্টারে পলি ব্যবহার করা না হয় এবং সন্ধ্যা ৬টার পরে কোথাও উচ্চ শব্দে আমার মাইকিং করা না হয়।সম্পাদনায় শাহানাজ
![]()