২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬
শিরোনাম:

হাতিরঝিলে ব্রিজের নিচে যুবকের লাশ

রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের নিচ থেকে ওই যুবককে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর আরও বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়ে পানিতে তলিয়ে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Loading