২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬
শিরোনাম:

বিলবোর্ডে আমার নামের বানানটাও ভুল: ওবায়দুল কাদের

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তবে সম্মেলনকে কেন্দ্র করে টাঙানো বিলবোর্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামের বানান ভুল হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড মাঠে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন ঘিরে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণে ছেয়ে গেছে গোটা এলাকা।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা সাশ্রয় করতে বলেছেন। তাই অত বিশালবহুল সম্মেলন আমরা করবো না। কিন্তু জেলাতে এত বিলবোর্ড! এয়ারপোর্টে নেমে দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল। সামনে দেখি এক রকম, বিলবোর্ডে দেখি আরেক রকম চেহারা। শেখ হাসিনার বিলবোর্ড সবাইকে নায়ক বানিয়ে ফেলছে।’

তিনি বলেন, ‘এত বিলবোর্ড আমি জীবনে আর দেখিনি।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেন এত পয়সা খরচ করেন! অপচয় করবেন না। গরিবকে সাহায্য করেন। মানুষকে খুশী করুন। এটাই হলো আপনাদের কাজ।’ ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্ম করবেন না। অপকর্ম কারা করে আমরা জানি। সময় মতো সংশোধন না হলে খবর আছে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনে আগে তাদের পতন হয়েছে। বাড়াবাড়ি করলে এবারও তাদের পতন হবে।’ উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Loading