২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৭
শিরোনাম:

বিচারপতির নাম পাল্টে রায়ের ভুয়া কাগজ, হানিফ পরিবহনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজেদের নামের ব্যবহার যেনো কেউ না করতে পারে সেজন্য বিচারপতির নাম পাল্টে রায়ের ভুয়া কাগজ বের করায় হানিফ পরিবহনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৩ নভেম্বর) বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর বেঞ্চে ধরা পড়ে হানিফ পরিবহনের এই অভিনব জালিয়াতি। সোমবার (১৪ নভেম্বর) ক্ষোভ জানিয়ে তলব করা হয়েছে পরিবহন কোম্পানিটির এমডিসহ সরকারি ২ কর্মকর্তাকে।

আদালত বলেন, আদেশে যে তারিখের কথা বলা হচ্ছে, সেদিন এমন কোন আদেশ দেননি হাইকোর্ট। সেই সাথে বিচারপতির নামেও ভুল। আদেশে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীদের নাম দেয়া হয়েছে তারা ৪ বছর আগেই অ্যাটর্নি জেনারেল অফিস ছেড়েছেন।

কর্তৃপক্ষের দাবি, হানিফ পরিবহন নামটি আর কেউ ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন আদালত। আদতে এমন কোন রায় দেননি হাইকোর্ট।

এমন জালিয়াতিতে ক্ষুব্ধ হাইকোর্ট। ২৪ নভেম্বর হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হানিফের এমডিসহ দুই সরকারি কর্মকর্তাকে। এছাড়াও এ ঘটনায় সুপ্রিম কোর্টের কেউ জড়িত কি না তা তদন্তে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

Loading