২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৬
শিরোনাম:

শরণখোলায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকেপিটিয়ে আহত

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক
মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে বেধাড়ক পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (রোববার) ভোরে উপজেলার রাজৈর গ্রামে । আহতদের উদ্ধার করে একই দিন বিকেলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আবুল হারেজ (৬৪), বলেন, বসত বাড়ীর সম্পত্তি নিয়ে প্রতিবেশী মৎস্য আড়ৎদার মোঃ জামাল হাওলাদারের সাথে ৩/৪ বছর ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ সম্পত্তিতে (রোববার) ভোররাতে গোপনে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করে জামাল। এসময় আবুল হারেজ ও তার
স্ত্রী পারভীন বেগম (৪০), বাধা দিলে তাদের অশ্লীল ভাষায় গালমন্দ করার পাশাপাশি মুক্তিযোদ্ধার নাম নিয়েও নানা কটুক্তি করেন জামাল। কথা কাটাকাটির এক পর্যায় জামাল (৪৮) ,তার ছেলে মারুফ (২২), স্ত্রী ফেরদৌসি (৩৮), মেয়ে সুমি (১৫), পুত্রবধু কমলা (২০), গাড়ী চালক লোকমান হোসেন (৩৫) ,সহ ৭/৮জন জোটবদ্ধ হয়ে তাদের দু জনকে মারপিট শুরু করেন এবং ওই সময় পারভীন বেগমের শ্লীলতা হানী ঘটনায় হামলাকারিরা ।

এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে প্রতিবেশী আঃ জব্বার হাওলাদার এগিয়ে গেলে তাকেও পিটিয়ে পুকুরে ফেলে দেয় হামলা কারীরা। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবী করেন মুক্তিযোদ্ধা হারেজ । তবে , মৎস্য ব্যবসায়ী জামাল হাওলাদার বলেন, মারপিটের কোন ঘটনা ঘটে নাই। আমাকে হয়রানী করার জন্য নুতন একটি নাটক
সাজানো হয়েছে।

Loading