৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

১৯ নভেম্বর সিলেটে পরিবহন ধর্মঘট

আগামী ১৯ নভেম্বর সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ বুধবার সন্ধায় এ তথ্য জানিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, সিএনজিচালিত অবৈধ (নিবন্ধনহীন) অটোরিকশা চলাচল বন্ধ, বৈধ অটোরিকশায় গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশা নিবন্ধন প্রদানের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এই কর্মসূচি পূর্বনির্ধারিত। ইতিপূর্বে এসব দাবিতে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করেছি। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবার ধর্মঘটের ডাক দিয়েছি। ১৯ নভেম্বর শনিবার সকাল ৬টা থেকে পরদিন রবিবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট পালিত হবে’।

বিএনপির সমাবেশে যাতায়াতকারীদের সমস্যায় ফেলতে কারও চাপে এই ধর্মঘট ডাকা হয়নি বলেও তিনি দাবি করেন।এদিকে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী শনিবার। এ জন্য বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ব্যাপক প্রস্তুতি ও প্রচার চালাচ্ছে তারা। ৪জেলা থেকে বিপুল নেতাকর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবেন বলে আশা তাদের। দেশ রুপান্তর

Loading