৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

‘জঙ্গি ছিনতাইয়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তি শনাক্ত’

রাজধানীর আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নেতৃত্ব দেওয়া ব্যক্তি এবং তাঁর কয়েক সহযোগীকে শনাক্ত করার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। সোমবার ( সন্ধ্যায় মামলার অগ্রগতি জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এসব জঙ্গির পরিকল্পনা সম্পর্কে জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি সংগঠনটির জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’ হওয়ায় তাদের ছিনিয়ে নেওয়ার পদক্ষেপ নেয় তারা। জঙ্গি ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলায় ১০ থেকে ১২ জন ছিলেন।

মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির (বামে) ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। আসাদুজ্জামান বলেন, ‘আমরা সীমান্তে সতর্ক আছি, যাতে জঙ্গিরা সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছাড়তে না পারে।’

উল্লেখ্য, রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে থেকে ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে যায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি। ওই দুই জঙ্গি হলেন-মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

Loading