২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
শিরোনাম:

বিএনপি ছিনতাইকারী দল, সতর্ক থাকতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপিকে ছিনতাইকারী দল উল্লেখ করে তাদের থেকে সবাইকে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সমালোচনা ছাড়া কিছুই করতে পারে না। বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই নিজেদের সম্পদ রক্ষায় এই দল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। তারা নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায়। তাদের ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ভোট দিয়ে দেবে।

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ।

Loading