২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৯
শিরোনাম:

শরনখোলায় সাংবাদিককে হত্যার হুমকি!

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলার কতিপয় বালু দস্যুর বিরুদ্দে খবর প্রকাশ করায় শরনখোলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এবং দৈনিক সংবাদ,সমাজের কথা ও অন-লাইন নিউজ পোর্টাল ডেইলী বাংলাদেশ ডটকম এর শরনখোলা প্রতিনিধি (সাংবাদিক) এমাদুল হক শামীমকে হত্যার হুমকি দেয়া হয়েছে । ২০, জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় শরনখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ ওই বালু ব্যাবসায়ীদের পক্ষ নিয়ে মুঠোফোনে এ হুমকি দেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক শরনখোলা থানায় একটি সাধারন ডায়েরী (জিড়ি) সহ বিষয়টি উপজেলা
নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষনিক অবগত করেছেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শামীম জানায়, বনভিবাগের অনুমতি ছাড়া পুর্ব সুন্দরবনের ভোলা নদীতে থেকে আত্মগাতী ড্রেজারের মাধ্যমে স্থানীয় কতিপয় অসাধু ব্যাবসায়ী অবৈধ ভাবে কয়েক দিন ধরে বালু তুলছিলেন । এ বিষয়ে তিনি গত ১৮, জানুয়ারী সংশ্লিষ্টদের সাথে আলাপ করে
একটি প্রতিবেদন করেন তিনি । যা পরবর্তীতে ডেইলি বাংলাদেশ সহ কয়েকটি পত্রিকায় ছাপা হয় । ওই বালু ব্যাবসায়ীদের মধ্যে ভাইস চেয়ারম্যানের ভাই তারেক রয়েছে । হঠাৎ করে সোমবার সন্ধ্যা (অনুমান) ৭টা ২০ মিনিটের সময় আমার ০১৭১২১৭৫৭৯০ নং ফোনে চেয়ারম্যানের ০১৭১৩৮৬৫৮০৫ নম্বর দিয়ে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলে তোকে মেরে ফেলা হবে । ভবিষ্যতে তুই আমার নাম লেখার আগে ৭ বার চিন্তা করবি। আমি কত খারাব লোক তা তোদের জানা নাই ।

তোর প্রেস ক্লাবের গুষ্টি কিলাই । তুই আমার সামনে পড়বি না, তাহলে আস্তা রাখবনা বলে আমার কোন কথা না শুনে তিনি ফোনটি কেটে দেন । এ ঘটনায় শরনখোলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন । ভাইস চেয়ারম্যানের এ ধরনের আচারনের তীব্র নিন্দা জানিয়ে তারা বিষয়টির সুষ্ট তদন্ত ও বিচার দাবি করেন । তবে ,এর আগেও পারভেজ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস এবং সম্পাদক হুমায়ুন কবির সহ অনেক সংবাদ কর্মীর সাথে ক্ষমতার প্রভাব খাটিয়ে খারাপ আচারন করেছেন । এ বিষয়ে জানতে চাইলে ,চেয়ারম্যান পারভেজ দাবি করেন , তাকে কোন হুমকি দেওয়া হয়নি । বিষয়টি জানতে চেয়েছি মাত্র । শরনখোলাথানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ বলেন , বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান ,বিষয়টি আমি অবগত আছি ।

Loading