৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫
শিরোনাম:

বেসরকারিভাবে জ্বালানি আমদানি খুলে দেওয়ার চিন্তা সরকারের

বেসরকারিভাবে জ্বালানি আমদানির দ্বার খুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের সময় মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জ্বালানি বিভাগকে নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বৈঠকে আলোচনা হয়েছে ফুয়েলসহ অন্যান্য জ্বালানি বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা করা যায় কি-না। এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ছাড়া কেউ জ্বালানি বাজারজাত করতে পারে না। সাধারণত ক্রুড অয়েল রিফাইন করে ৪১ থেকে ৪২ শতাংশ রিফাইন্ড অয়েল হয়। রিফাইন্ড অয়েলটা তারা বিপিসির কাছে দিয়ে দিলো। অথবা তারা সরাসরি বাজারজাত করতে পারে কি-না সেটাও দেখতে হবে।

তবে যেটা করতে হবে সেটা হলো, ক্রুড অয়েল যারা আনবে। বিটুমিনসহ অন্যান্য যে উপজাত পণ্য আসবে এগুলো হয় তারা স্থানীয় বাজারে বিক্রি করবে অথবা বাইরে রপ্তানি করবে। তবে রিফাইন্ড অয়েলের বিষয়ে দুটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। হয় তারা বিপিসির কাছে বিক্রি করে দিতে পারে বা বিপিসি তাদের অন্যকোনো ম্যাকানিজম কিংবা আইন সংশোধন করে বিক্রির অনুমতি দিতে পারে।

এক্ষেত্রে বিএসটিআইকে মনিটরিং রাখতে হবে যেটা রিফাইন্ড হলো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য কি-না, তা জানার জন্য। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনায় রাখতে বলা হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটা সিদ্ধান্তে যেতে বলা হয়েছে।

Loading