আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিলো না। বিএনপি হলো শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে, খাবার খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়, বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমন সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।
তিনি বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলতেছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলবো না। ছাত্রলীগ আপনাদের খেলবে। আমরা সবার সাথে খেলি না।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
![]()