৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

চুম্বনকাণ্ড : থাপ্পড়ের প্রতিশোধ নিলেন সুনেরাহ (ভিডিও)

হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের চুম্বন-থাপ্পড় ইস্যুতে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, দর্শকসারিতে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছিলেন সিয়াম আহমেদ। তার পাশেই দাঁড়ানো ছিলেন সুনেরাহ। হঠাৎ নায়কের গালে চুমু দেন তিনি। এমন কাণ্ডে মেজাজ হারান সিয়াম। কষে চড় মারেন সুনেরাহকে। এমনকি ধাক্কা দিয়ে দূরেও ঠেলে দেন তাকে। এরপরই সেখান থেকে চলে যান অভিনেত্রী।

এ প্রসঙ্গে সুনেরাহ গণমাধ্যমে জানিয়েছেন, সিয়াম সত্যিই চড়টা বেশ জোরে মেরেছে। চড় খেয়ে খুব ব্যথা পেয়েছি। এমনকি গালও কেটে গেছে। তবে কেউ ভুল বুঝবেন না। কারণ, এটি সিনেমার শুটিংয়ের অংশ ছিল। এতে আমাদের কোনো হাত নেই। ওখানে থাকা কোনো দর্শক ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন।

তবে চড় খেয়ে হজম করতে পারেননি সুনেরাহ। আর তাই প্রতিশোধ নিয়েছেন তিনি। সুযোগ পেয়ে সিয়ামের গালে বসিয়ে দিয়েছেন একের পর এক চড়। আর এ কাজে তাকে সাহায্য করেছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি সিয়ামের দুই হাত ধরে রেখেছিলেন।

সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন সিয়াম। ক্যাপশনে লিখেছেন, থাপ্পড়ের প্রতিশোধ।

Loading