৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

মেসির নাম শুনলেই বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে পরীমনির

২-০ গোলে জয় নিয়ে গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা গেল রাউন্ট অব সিক্সটিনে। দলের হয়ে একটি করে গোল করেছেন ম‌্যাক অ‌্যালিস্টার ও জুলিয়ান আলভারেস। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এদিকে গতকালের খেলাটা উপভোগ করেছেন হালের ক্রেজ পরীমনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথমার্ধেই পেতে পারত গোলের দেখা কিন্তু পেনাল্টি মিস করলেন মেসি। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায় আর্জেন্টাইন সমর্থকদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মিলল কাঙ্খিত সেই গোলের। এরপর ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করে পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে আনে আলবিসেলেস্তেরা।

পরীমনি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। যদিও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তারপরও তার নাম শুনলেই যেন গোল হওয়ার আনন্দ পান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফেসবুকে পরী লেখেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’

এর আগে রবিবার (২৭ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে জয়লাভের পর সাংবাদিকের ক্যামেরার সামনে হাজির হন মেসি। টিভি ক্যামেরার সামনে তাকে ‘উড়ন্ত চুমু’তে ভরিয়ে দেন পরী।

Loading