২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম:

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত

পুলিশ সদর দপ্তরের নির্দেশক্রমে শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড শুরু হয়েছে। গুলশান, তেজগাঁও ও মতিঝিলের কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। ঢাকাপোস্ট, বাংলাট্রিবিউন

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়েছে, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ব্লক রেইড অভিযান পরিচালনা করবে পুলিশ। পুলিশ সদর দপ্তর সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে ওই আদেশের সঙ্গে আজকের ব্লক রেইডের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করা হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

Loading