লক্ষ্মীপুরে বাকশক্তিহীন কিশোরীকে ধর্ষণ মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করে ওই কিশোরীর পরিবার।
ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সকালে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মাহবুব আলমের বাড়ি শিপুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামে। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। দীর্ঘদিন লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বসবাস করছেন তিনি।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এসব তথ্য জানান।পুলিশ জানায়, চার মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন ছাত্রলীগ নেতা শিফুল। সোমবার সকালে তাকে ধর্ষণ করার সময় ঘটনাটি দেখে ফেলেন ওই কিশোরীর চাচি।
পরে তার চাচির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শিফুল।এ বিষয়ে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল জানান, মাহবুব আলম শিফুল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তবে ঘটনাটি ষড়যন্ত্রমূলক কি না, সেটাও দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে যদি শিফুল জড়িত থাকেন, এটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। প্রাথমিকভাবে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে।’
![]()