৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
শিরোনাম:

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারবো: অযোধ্যার সাধু

কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। এই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকন। এ কারণেই ভারতীয় হিন্দুদেরা ‘পাঠান’ সিনেমাকে অশ্লীল হিসেবে অভিহিত করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এমনকি এই সিনেমা বয়কটের দাবি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মধ্যপ্রদেশের পর ‘পাঠান’ সিনেমা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অযোধ্যা শহরে। শাহরুখ-দীপিকা পোস্টার পোড়ানো হয় সে শহরে। এবার শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন হিন্দু সাধু পরমহংস আচার্য।

অযোধ্যার সাধু পরমহংস আচার্য বলেন, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে। তিনি শাহরুখ খানের উদ্দেশ্যে আরও বলেন, ‘আজকে শুধু ওর পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি ওকে, যেদিন সামনাসামনি দেখা পাবো, পুড়িয়ে দেব জিহাদি খানকে।

এখানেই থেমে থাকেননি এই সাধু। তিনি বলেন, এই ছবি মুক্তি পেলে সিনেমাহল পর্যন্ত জ্বালিয়ে দেব। সনাতন ধর্ম নিয়ে ঠাট্টা, রসিকতা করলে প্রতিশোধ নেওয়া হবে। শুধু গেরুয়া শিবির নয়, বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, এমনকি, কংগ্রেসেরও একাংশ ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার। বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে।

 

Loading