৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

রাজধানী‌তে আগ্নেয়াস্ত্র ও মােটরসাইকেলসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চা‌লি‌য়ে ডাকাত দ‌লের পাঁচ সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা ( পূর্ব ) বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হ‌লো- মাে. সুজন শেখ , মাে. মােস্তাফিজুর রহমান, মানিক, মাে. ইমন , মাে. লিটন সরদার ও মাে. রমজান হােসেন । ডিএম‌পির মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেসন্স বিভা‌গের ডি‌সি মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত‌দের কাছ ‌থে‌কে ২ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল , ৩ টি বড় ধারালাে চাপাতি ও ৭ টি মােটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জা‌নি‌য়ে‌ছে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য । আগ্নেয়ায় ও ধারালাে অস্ত্র ব্যবহার করে এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শাে – রুমে ডাকাতি করে । এছাড়াও তারা রাতে মােটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের আটকিয়ে তাদের কছে থে‌কে মূল্যবান জিনিসপত্র ও টাকাসহ মােটরসাইকেল নিয়ে যায় । ডি‌সি ব‌লেন, গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে ।

Loading