৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩
শিরোনাম:

আবারো শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বারের মতো দলের সভাপতি হলেন। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেন টানা তৃতীয়বারের মতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বিকেলে ইর্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদেরকে নির্বাচিত করা হয়।

দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।

Loading