৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

৬ আসনে উপনির্বাচন: তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে প্রার্থী দিলেন শরীক দল

নির্বাচন কমিশন ঘোষিত ৬ টি আসনে উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি আসন উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের প্রচার ও প্রকাশনা উপ সম্পাদক হয়েছেন সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ড. সাদেকা হালিম ও ড. ফারজানাকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত। বাকি দুই ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
এই ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দেন ৭৪ জন। এরমধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসন থেকে মনোনয়ন জমা দেওয়া চিত্র নায়িকা মাহিয়া মাহি।

এরআগে বিকেল সাড়ে ৪টায় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়।

এতে সংসদীয় বোর্ডের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Loading