২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
শিরোনাম:

প্রধানমন্ত্রী বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে: কবির বিন আনোয়ার

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে শুনেই নিয়েছে। সে সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরও বলেন, আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ। এটি রুটিন মাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়া একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।

পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

গত বছরের ১১ ডিসেম্বর কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব করা হয়।কবির বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সাল থেকে কবির সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।

Loading