২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
শিরোনাম:

থার্টিফার্স্ট নাইটে প্রেমিকাকে ডেকে নিয়ে ২ বন্ধু মিলে ধর্ষণ

ইংরেজি নববর্ষকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে সবাই যখন আনন্দ করতে ব্যস্ত, তখন প্রেমিক হাসানের মনে চলছিল অন্য দুরভিসন্ধি। প্রেমিকাকে ফোন করে ডাকেন থার্টিফার্স্ট নাইট পালন করতে। সঙ্গে রেখেছিলেন বন্ধুকে। প্রেমিকা তখনও জানতেন না কী হতে চলেছে। কিন্তু যখন বুঝতে পারলেন, ততক্ষণে সব শেষ। বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে হাসান।

Thank you for reading this post, don't forget to subscribe!

থার্টিফার্স্ট নাইটে দেখা করার কথা বলে জঙ্গলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজের কাছে।

রবিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী। অভিযুক্ত প্রেমিক মো. হাসান (১৮) রাজৈর উপজেলার বিশ্বম্বরদী এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মোবাইলে হাসানের সঙ্গে ওই কিশোরীর অল্প কিছুদিনের পরিচয়। হঠাৎ করেই থার্টিফার্স্ট নাইটে রাজৈরের শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যান হাসান। পরে ব্রিজের পাশে এক জঙ্গলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে হাসান। এখানেই থেমে থাকেনি ঘটনা, সঙ্গে থাকা হাসানের বন্ধু রাব্বিও ধর্ষণ করে কিশোরীকে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় হাসান-রাব্বি। গুরুতর অবস্থায় কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সে সুস্থ আছে।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাত ১২টার দিকে কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Loading