৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম:

সরকার পক্ষের কেউ রক্ষা পাবেন না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার পক্ষের কেউ রক্ষা পাবেন না।রোববার (৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জিয়া মঞ্চ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারি দলের পক্ষে সাদা পোশাক আর অন্য পোশাকে দাঁড়ানো কেউ রক্ষা পাবেন না। এরপর থেকে আর মানববন্ধন হবে না, দানব বন্ধন হবে।

তিনি বলেন, তারেক রহমানের কোনো সম্পত্তি আছে এর আগে শুনিনি। সরকারের আদেশেই আদালতের রায় দেওয়া হচ্ছে। সরকারের পতন ঘটানো দরকার। তা না হলে, অবৈধ আদেশ বিচারকরা চলমান রাখবেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক জামাল হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

Loading