৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫
শিরোনাম:

‘রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই’

রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা তার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাষ্ট্রপতি পদ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’

বিএনপির আন্দোলন নিয়ে সতর্ক জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব।’

এ সময় বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘গতকাল তাদের কর্মসূচিতে দেখলাম জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।’

‘আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ ও শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না,’ যোগ করেন সেতুমন্ত্রী।

জামায়াতকে নিষিদ্ধ আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না। এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’

Loading