২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮
শিরোনাম:

প্রতিবাদ জানিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ‘স্যার সৎ মানুষ’

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানে-কে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক প্রতিবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া, তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে তারা প্রতিবাদ সমাবেশ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কাওরান বাজারে ঘণ্টাব্যাপী কর্মবিরতি দিয়ে ওয়াসা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় ওয়াসার ‌কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ ছিল ব্যক্তিগত। কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশে।

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক জানেন কি না- জানতে চাইলে তারা রাইজিংবিডিকে বলে, গত ৯ জানুয়ারি জাতীয় একটি দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ওয়াসার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তারা বলেন, পানি-সংকটে ঋণগ্রস্ত ও আর্থিক অনটনে জর্জরিত ঢাকা ওয়াসা তার নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই হয়েছে। এর সবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খানের নেতৃত্বে। স্যার সৎ মানুষ। তার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনীর নাম ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করছে।

Loading